শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে পরিচালিত এক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১টি মামলায় রহিজ উদ্দিন খান এর পুত্র আদিল খানকে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
সাদিয়া আফরিন এ্যানি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
