চুনতি বনে অজগর অবমুক্ত

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:৩১ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়া এলাকা থেকে ৩ বছর বয়সী একটি বার্মিজ অজগর সাপ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। অজগরটির ওজন প্রায় ২০ কেজি। মঙ্গলবার (৫ মে) বিকেলে স্থানীয় ধান কাটার শ্রমিকরা খবর দিলে চুনতি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অজগরটি উদ্ধার করেন এবং চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করেন। 

এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যে বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, অজগরটি ধানক্ষেত থেকে ইঁদুর খেতে এসেছিল। ক্ষেতে কাজ করা শ্রমিকরা দেখতে পেয়ে চুনতি অভয়ারণ্যে খবর দিলে আমরা অজগরটি উদ্ধার করে অভয়ারণ্যে অবমুক্ত করি। অজগরটি কারো কোন ক্ষতি করেনি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত