ব্র্যাক ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড

আপডেট : ০৭ মে ২০২৬, ০২:২৮ এএম

আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে। গতকাল বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্জন ব্র্যাক ব্যাংকের শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে ব্যাংকটি।

সম্প্রতি এই সাফল্য উদযাপনে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। এ ছাড়াও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেড অব অপারেশনস মো. মুনিরুজ্জামান মোল্যা এবং হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম উপস্থিত ছিলেন।

এই মাইলফলক অর্জনের পেছনে রয়েছে ব্যাংকটির ব্যতিক্রমী ও উদ্ভাবনী করপোরেট ব্যাংকিং কৌশল, যেখানে ওয়ান-স্টপ ট্রেড সার্ভিস মডেলের পাশাপাশি সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দেওয়া হয়। শক্তিশালী বৈদেশিক মুদ্রা তারল্য সহায়তা, বিজনেস ও অপারেশনসে সমন্বয় এবং ধারাবাহিক ডিজিটাল উদ্ভাবন গ্রাহকদের কাছে ব্যাংকটিকে ট্রেড সল্যুশনের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত