ডা. পাত্রীকে বিয়ে করছেন সাদিক কায়েম, সামাজিকমাধ্যমে সরব আলোচনা

আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:৪৩ পিএম

বিয়ে করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে সামাজিকমাধ্যমে খবর ছড়িয়েছে।

সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্রও বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছে। 

সাদিক কায়েমের হবু স্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামের মেয়ে, এমবিবিএস চিকিৎসক আনিকা ফরায়েজি।

তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে আকদের অনুষ্ঠান। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।

এদিকে বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। ডাকসু নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত