মায়ের মুখ

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:১৭ এএম

মায়ের মুখটা সোনার ছবি

লক্ষ কোটি দাম।

বুকটা মায়ের শীতলপাটি

ঘুচায় ক্লান্তির ঘাম।

 

মা হলো যে রোদেল দুপুর

দুঃখ ব্যথার মাঝে,

ছায়ার মতো মা-ই সাথী

সারা দিনের কাজে।

 

মায়ের মুখের মধুর হাসি

ফুলের সুবাস ভরা,

মায়ের সোহাগ আদর দিয়ে

সবার জীবন গড়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত