মা : এত ঘুমাও কেন?
ছেলে : ক্লান্তিতে।
মা : কীসের এত ক্লান্তি?
ছেলে : ঘুমানোর ক্লান্তি।
......................................
শিক্ষক : আজ দেরি করলে কেন?
ছাত্র : বৃষ্টি হচ্ছিল।
শিক্ষক : কিন্তু এখন তো রোদ!
ছাত্র : বৃষ্টিকে ফেরত পাঠিয়ে রোদকে বের করে আনতেই তো এত সময় লাগল।
......................................
বই : আমাকে কেউ পড়ে না কেন?
খাতা : চিন্তা করো না, পরীক্ষার আগে সবাই তোমাকেই খুঁজবে!
......................................
প্রথম বন্ধু : তোর ব্যাগ এত ভারী কেন?
দ্বিতীয় বন্ধু : ব্যাগ? ব্যাগ কোথায় দেখলি?
প্রথম বন্ধু : এই যে, যেটা পিঠে বয়ে নিয়ে যাচ্ছিস!
দ্বিতীয় বন্ধু : ওটা, ব্যাগ না। মিনি লাইব্রেরি।
......................................
এক শিক্ষার্থী শূন্য পেয়েছে। সে বলল
ছাত্র : স্যার, আমি কিছুতেই শূন্য পেতে পারি না।
শিক্ষক : কিন্তু তুমি তো কিছুই লেখনি।
ছাত্র : সে জন্যই তো। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তো অন্তত কিছু নম্বর পেতে পারি!
গ্রন্থনা : শাহ জামান
