কেশবতী রাজকন্যা

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:২০ এএম

কেশবতী রাজকন্যা আফ্রিকার লোককাহিনি। বাংলাদেশের ছোট্ট ছোট্ট পাঠক-পাঠিকার জন্য লোককাহিনিটি বাংলায় রূপান্তর করেছেন কবি আসাদ চৌধুরী। কেশবতী রাজকন্যা গল্পটি এক রাজকন্যা। তার ছিল খুব সুন্দর চুল। সবাই তার চুলের প্রশংসা করত। সে জন্য তার মনে একটু একটু অহংকারও ছিল। সেই অহংকারের বশেই সে এমন এক কাজ করে বসল যে, তাতেই তার সব চুল নষ্ট হয়ে গেল। শুধু তাই নয়, সারা রাজ্য শুকিয়ে কাঠ হয়ে গেল। মাঠে শস্য নেই, নদীতে পানি নেই, খাওয়ার মতো খাবার নেই। রাজ্যের যত জাদুকর, জ্ঞানী-গুণী সবাই হার মেনে গেল।

সেই দেশে ছিল মৌমা নামের এক ছেলে। নিরন্ন, দুস্থ। স্বপ্নে সে দেখল কীভাবে রাজকন্যার অসুখ সারানো যায়। রাজাকে জানাতে এলো রাজবাড়ীতে। রাজা তার পোশাক আর চেহারা দেখে তাড়িয়ে দিলেন। মৌমা কিন্তু হাল ছাড়ল না। স্বপ্নে দেখানো পথ ধরে এগিয়ে চলল। সে কোথায় পৌঁছাল আর আদৌ রাজকন্যার অসুখ সারাতে পারল কি না জানতে হলে পড়তে হবে ‘কেশবতী রাজকন্যা’ বইটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত