মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে চালকদের বিক্ষোভ

আপডেট : ১০ মে ২০২৬, ০৮:০৮ এএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে বিক্ষোভ করা হয়েছে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজার মোড় এলাকায় রিকশাচালকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে দুপুর ১২টার দিকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারী রিকশাচালকরা বলেন, অটোরিকশাচালকরা সড়কে উঠলে পুলিশ বাধা দেয়। এ ছাড়া সড়কে অটোরিকশাচালকরা গেলে পুলিশ তাদের মামলা দেয়। তবে তাদের দাবি, পুলিশ সদস্যরা মামলার জন্য অটোরিকশাচালকদের কাছ থেকে ২৬০০ টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার বিনিময়ে তাদের মামলার কোনো কাগজ দেয় না হাইওয়ে পুলিশ। অনেক অটোরিকশাচালক এক দিনে এত টাকা আয় করেন না বলে ক্ষোভের কথা জানান। এতে বাড়ি থেকে টাকা এনে হাইওয়ে পুলিশদের মামলার নামে টাকা দিতে হয়। এ সময় আন্দোলনকারীরা অটোরিকশা সড়কে নিবিঘœ চলাচলের অনুমতি ও মামলার নামে হয়রানির বন্ধের দাবি জানান তারা।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশাচালকরা অযৌক্তিক দাবি করেছে। মহাসড়কে অটোরিকশা চলাচল সম্পূর্ণ অবৈধ। এ সময় মামলার নামে বাড়তি টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আইন অনুসারে তাদের মামলা হয় এবং সেই মামলার টাকা নেওয়া হয়। কিন্তু বাড়তি কোনো টাকা নেওয়ার সুযোগ নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত