বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএর) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি
কৃষিবিদ হাসান জাফির তুহিন। গতকাল রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। পরে বরেন্দ্র ভবনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর সহযোগিতায় এই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যেমনটা সাবেক চেয়ারম্যান মরহুম ডক্টর এম আসাদুজ্জামান স্যার চেয়েছিলেন। বাংলাদেশের যেকোনো সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বিএমডিএর কর্মকর্তারা অনেক অবহেলিত এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। আমার একটি কথা পরিষ্কার বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা দেশের জন্য কাজ করবে দেশকেও তাদের জন্য করতে হবে।
