নেত্রকোনায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ মে ২০২৬, ১২:৩৬ এএম

নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে নিখোঁজ জামরুল নামের (২৫) হাঁস পালনকারী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে আতিকুর রহমান ভূঁইয়া একাডেমির পশ্চিম পাশের্^ একটি নালা থেকে লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। তিনি ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে। কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ জানান, বাড়ির কাছে নালায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে নিখোঁজ জামরুলের বাবাকে খবর দিলে তিনি এসে ছেলের লাশ শনাক্ত করেন। জামরুলের পিতা জানান ছেলের মৃগী রোগ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত