হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি সেনারা

আপডেট : ১১ মে ২০২৬, ০২:১২ পিএম

দক্ষিণ লেবাননের তায়েবেহ শহর এলাকায় একটি বাড়িতে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনা বাহিনীর ওপর জোরালো হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এই হামলার মুখে ইসরায়েলি সেনারা ওই অবস্থান ছেড়ে পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তাদের যোদ্ধারা ওই নির্দিষ্ট সামরিক অবস্থানে টানা তিনবার আক্রমণ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আহত সেনাদের সরিয়ে নিতে শেষ পর্যন্ত একটি ইসরায়েলি হেলিকপ্টার ঘটনাস্থলে হস্তক্ষেপ করতে বাধ্য হয়।

তবে এই হামলা বা হতাহতের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত