বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ১২ মে ২০২৬, ০৪:২৬ পিএম

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবির ওসি ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সিটনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ঢাকায় পলাতক ছিলেন।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত