তটিনীর ‘অমর প্রেম’

আপডেট : ১৩ মে ২০২৬, ০২:০২ এএম

বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ত মুখ তানজিম সাইয়ারা তটিনী এবার ঈদেও ভিন্ন ভিন্ন একগুচ্ছ নাটক নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন দর্শকের সামনে। এরই মধ্যে তিনি শেষ করলেন ‘অমর প্রেম’ নামের একটি রোমান্টিক নাটকের কাজ। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে নির্মিত এই নাটকের পরিচালক জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। পরিচালক জাহিদুল ইসলাম সুজন তার ফেসবুক পেজে নাটকের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত