আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্তে এক রিট আবেদনের শুনানির পর গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের উদ্দেশ্যে এ নির্দেশ দেয়। রিট আবেদনকারির আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানান, রেলওয়ে আইনের যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের বিধান রয়েছে। এটা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এ পরিপেক্ষিতে ঈদুল আজহা উপলক্ষে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে আবেদন করলে হাইকোর্ট এ নির্দেশনা দিয়েছে।
হাইকোর্টের নির্দেশ
ঈদযাত্রায় যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৭:৫০ এএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:৫০ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
