গরম করে খেলে মধুর পুষ্টিগুণ নষ্ট হতে পারে

আপডেট : ১৩ মে ২০২৬, ০৯:২২ এএম

মধু প্রাকৃতিকভাবে অত্যন্ত উপকারী এক খাবার। তবে মধু অতিরিক্ত গরম করে খাওয়া বা ফুটন্ত পানিতে মিশিয়ে পান করা ঠিক না। এতে মধুর পুষ্টিগুণ নষ্ট হতে পারে এবং শরীরেও এর খারাপ প্রভাব পড়তে পারে।

মধু গরম করে খেলে পুষ্টিগুণ কমে যায়। মধুতে থাকা গুরুত্বপূর্ণ এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন অতিরিক্ত তাপে নষ্ট হতে শুরু করে। বিশেষ করে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে দীর্ঘসময় থাকলে এর প্রাকৃতিক গুণাগুণ কমে যায়।

কাঁচা মধুতে থাকা ডাইজেস্টিভ এনজাইম হজমে সাহায্য করে। কিন্তু গরম করলে এসব এনজাইম কার্যকারিতা হারাতে পারে, ফলে মধুর স্বাস্থ্য উপকারিতা কমে যায়।

খুব গরম পানির সঙ্গে মধু খেলে কারও কারও ক্ষেত্রে গলা জ্বালা, অম্লতা বা পেটের অস্বস্তি দেখা দিতে পারে।

অনেকে সকালে গরম পানিতে মধু খান ওজন কমানোর আশায়। তবে পানি যদি খুব বেশি গরম হয়, তাহলে মধুর কার্যকর উপাদান নষ্ট হয়ে যেতে পারে। তাই কুসুম গরম পানিতে মধু খাওয়াই ভালো।

তবে মধু কুসুম গরম পানি বা স্বাভাবিক তাপমাত্রায় খাওয়া ভালো, আবার সরাসরি এক চামচ  খাওয়াও ভালো। লেবু বা হারবাল চায়ের সঙ্গে হালকা গরম অবস্থায় মেশানো মধুও শরীরের জন্য ভালো।
 
সতর্কতা
ফুটন্ত চা বা পানিতে মধু একদমই মেশানো যাবে না।
এক বছরের কম বয়সী শিশুকে মধু খাওয়ানো উচিত নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত