চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় ৫ নম্বর আসামি জুবায়েরকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর চাঁদগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে ধর্ষণের ঘটনায় ৭'জন আসামির মধ্যে ৫'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জুবায়ের(২০) উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিন্দুপ্যা পাড়া এলাকার জয়নালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা অভিযুক্ত ৫ নম্বর আসামি জুবায়েরকে সাতকানিয়া থানার বিশেষ টিম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এর আগে আমরা এজাহার নামীয় ৪'জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এঘটনায় জড়িত বাকি দুই জন আসামি গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
