গাজীপুরে নিখোঁজ যুবকের সন্ধান চায় পরিবার

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:৪৭ পিএম

গাজীপুরের গাছায় জাঝর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (১৪ মে) থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরদিন শুক্রবার (১৫ মে) তার বড় ভাই মো. আবু সাঈদ মিয়া গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর-৮৫৪।

নিখোঁজ কামরুল ইসলাম এলাকার মৃত মো. আব্দুছ ছামাদ মিয়ার পঞ্চম পুত্র। নিখোঁজ ব্যক্তির চতুর্থ ভাই আবু সালেহ জানান, কামরুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে পরে জানা যায়, তিনি সারাদিন গাজীপুরেই অবস্থান করছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার কথা বলেন।

এ ঘটনায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সন্ধান চাওয়া হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি কামরুল ইসলামের সন্ধান পেলে ০১৭১০৫৩০৭৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ পরিবারের সদস্যরা ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত