৮ মাসের মধ্যে বদলে গেল বিসিবির কাউন্সিলরও!

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:০৫ এএম

বিসিবি নির্বাচনে ৭ জুনের ভোটের জন্য তিন ক্যাটাগরির ১৯২ জন কাউন্সিলের খসড়া তালিকা ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। বিস্ময়কর হলো- গত অক্টোবরের নির্বাচনে ভোট করে জিতেছিলেন তাদের মধ্যে হেভিওয়েট অনেকেই নেই। আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার রহমান মিঠু। এছাড়াও নেই মাহবুব আনাম, ইশতিয়াক সাদেক, লোকমান হোসেন ভুইয়ারা।

আবার বুলবুলের কমিটি থেকে শেষের দিকে পদত্যাগ করা আমজাদ হোসেন, ফয়জুর রহমান কাউন্সিলর হয়েছেন।

কাউন্সিলর হয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, তার ভাই নাফিজ ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং অ্যাডহক কমিটির তিন সদস্য, তিন মন্ত্রীর ছেলে- ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম সৈয়দ ইয়াসির আব্বাস। এই কাউন্সিলরদের মধ্য থেকেই প্রার্থী হবেন। তাদের ভোট দেবেন নিজেরা ও অন্যরা এবং ৭ জুন নির্বাচিত করবেন ২৩ পরিচালক।

কে কোন জায়গা থেকে কাউন্সিলর হয়েছেন

ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা):  বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে ৬৬ জন কাউন্সিলর হয়েছেন। তার মধ্য বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা থেকে ৭ জন এবং বাকি ৫৯ জন জেলা ক্রীড়া সংস্থা থেকে। সবচেয়ে বেশি ১৫ জন কাউন্সিলর হয়েছেন ঢাকা বিভাগ থেকে। সিলেট বিভাগ থেকে তিনজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ১০ জন, বরিশাল ও রংপুর  বিভাগ থেকে ৬ জন, রাজশাহী বিভাগ থেকে ৮ জন কাউন্সিলর হয়েছেন।

বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিরররা (ক্যাটাগরি-১) : সাইদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), শহিদুর রহমান (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), আমিনুল হক দেওয়ান (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), শামসুজ্জামান সামু (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), শফিকুল ইসলাম (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), মিজানুর রহমান (বরিশাল বিভাগীয় সংস্থা), কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)

ঢাকার বিভিন্ন ক্লাব থেকে (ক্যাটাগরি-২): আবাহনী লিমিটেড থেকে ফাহিম সিনহা, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে লুৎফর রহমান বাদল, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্স থেকে তাসভির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন থেকে ইশরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব থেকে আজিজ আল কায়সার এবং সিটি ক্লাব থেকে মইনুল হক মইন। এ ছাড়া ওল্ড ডিওএইচএস থেকে তামিম ইকবাল ও ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব থেকে শানিয়ান তানিম, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু এবং ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ কাউন্সিলর হয়েছেন।

ক্যাটাগরি ৩ (শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সরকারি/বেসরকারি সংস্থা) এবং সাবেক ক্রিকেটার বা অধিনায়কদের নিয়ে গঠিত ক্যাটাগরি :  সাবেক অধিনায়ক ক্যাটাগরি (ক্যাটাগরি ‘সি’) : সাবেক অধিনায়কদের মধ্য থেকে কাউন্সিলর হয়েছেন শফিকুল হক, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

সাবেক খেলোয়াড় ক্যাটাগরি (ক্যাটাগরি ‘সি’) : নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন, শামসুর রহমান শুভ, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল খান ও তালহা জুবায়ের।

জাতীয় ক্রীড়া পরিষদ (ক্যাটাগরি ‘সি’) কোটা : কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার এবং জাহিদ পারভেজ চৌধুরী।

বিশ্ববিদ্যালয় কোটা (ক্যাটাগরি ‘সি’) : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন আলমগীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহিদ হোসেন।

তফসিল অনুযায়ী আজ খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের দিন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। ২০-২১ মে মনোনয়নপত্র তুলে ২২ মে জমা দিতে পারবেন প্রার্থীরা। ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। ৭ জুন বোর্ডরুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একই দিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত