বারবার গর্ভপাত কেন হয়

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:৩৬ এএম

ডা. মাহবুবা আক্তার জাহান

ফেলো ট্রেইনি ইন ফিটো ম্যাটারনাল মেডিসিন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চেম্বার : লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লি. ঢাকা

বারবার গর্ভপাত বলতে সাধারণত পরপর দুই বা ততোধিক গর্ভপাত হওয়াকে বোঝায়। অনেক দম্পতির জন্য মানসিক ও শারীরিকভাবে কষ্টদায়ক হলেও, সঠিক কারণ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে সফলভাবে সন্তান জন্ম দেওয়া সম্ভব।

বারবার গর্ভপাতের প্রধান কারণ

গর্ভকালীন সময় অনুযায়ী আমরা প্রধানত দুভাগে ভাগ করি।

১ থেকে ১২ সপ্তাহ

          জেনেটিক সমস্যা : ভ্রƒণের ক্রোমোজোমের ত্রুটির কারণে গর্ভপাত হতে পারে।

          হরমোনজনিত সমস্যা :  ক) অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, খ) থাইরয়েড হরমোনজনিত সমস্যা।

          পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম।

          রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যা : বিশেষ করে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম।       

          ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া।

 ১৩ থেকে ২৮ সপ্তাহ সংক্রমণ

অন্যান্য কারণ

জরায়ুর গঠনগত সমস্যা : জরায়ুর জন্মগত ত্রুটি, জরায়ুর ভেতরে পর্দা (ঝবঢ়ঃঁস), বড় ফাইব্রয়েড বা জরায়ুর মুখ দুর্বল। এ ছাড়াও জীবনযাপনের কারণ হিসেবে ধূমপান, অ্যালকোহল, মাদকাসক্তি, অতিরিক্ত ওজন বা অপুষ্টি। মায়ের বয়স ৩৫ বছরের পর গর্ভপাতের ঝুঁকি ধীরে ধীরে বৃদ্ধি পায়।

কী পরীক্ষা প্রয়োজন হতে পারে?

রক্তের সাধারণ পরীক্ষা, থাইরয়েড ও ডায়াবেটিস পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের পরীক্ষা, প্রয়োজনে অন্যান্য বিশেষ পরীক্ষাÑ যেমন : মা-বাবার ক্রোমোজোম পরীক্ষা  বা হিস্টেরোস্কপি।

করণীয়

          গর্ভধারণের আগে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েরা চিকিৎসকের পরামর্শ নিন।

          ফলিক অ্যাসিড নিয়মিত সেবন করুন।

          ডায়াবেটিস ও থাইরয়েড নিয়ন্ত্রণে রাখুন।

          ধূমপান, অ্যালকোহল ও মাদক বাদ দিন।

          সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।

          চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না।

কারণ অনুযায়ী চিকিৎসা নিলে পরবর্তী গর্ভধারণ সফল হওয়ার সম্ভাবনা বেশি।

বারবার গর্ভপাত মানেই সন্তান ধারণের আশা শেষ হয়ে যাওয়া নয়। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা এবং কারণভিত্তিক চিকিৎসার মাধ্যমে সুস্থ সন্তান লাভ করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত