মাত্রই ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রবিবার তখন বিকেল পৌনে ৪টা। এরপরই দেশ রূপান্তর পত্রিকা হাতে নিয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতির রুমে হাজির সাবেক তিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, ইব্রাহিম চেঙ্গিস ও মনজুর মোরশেদ। প্রকাশিত ‘অ্যাথলেটকস কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ’ খবরটি দেখিয়ে বর্তমান সাধারণ সম্পাদক মো. শাহ আলমের কাছে তারা জানতে চান নজির মল্লিকের চীনের নারী লিয়াজোঁ অফিসারের সঙ্গে অসদাচরণের বিষয়ে। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেন, ‘এমন দুশ্চরিত্র লোকদের অ্যাথলেটিকস থেকে বিদায় করতে হবে। নইলে দেশের ক্রীড়াঙ্গন আরও কলুষিত হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ফেডারেশনের সদস্য পদ থেকে নজির মল্লিকের অপসারণ চাই।’ ইব্রহিম চেঙ্গিস বলেন, ‘এসব ঘটনা বিদেশে মাটিতে দেশের ভাবমূর্তিতে ক্ষুণœ করেছে। তাই আমরা নজির মল্লিকের যথাযথ বিচার চাই।’ মনজুর মোরশেদের কথা, ‘এমন লোকদের হাতে দেশের ক্রীড়াঙ্গন কখনোই নিরাপদ নয়। তাই আমরা নজির মল্লিকের অপসারণ চাই।’
‘দেশ রূপান্তরে’ প্রকাশিত খবরে তোলপাড়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:০৭ এএম
আপডেট : ১৮ মে ২০২৬, ০২:০৭ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
