মিরপুরে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:১০ এএম

রাজধানী মিরপুর থেকে পিস্তল, কার্তুজ ও আইসসহ সাইফুল ইসলাম নামে এক সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। গত শনিবার রাতে মিরপুর ডালিম গোস্ত বিতানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এনএম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ মিরপুরে কয়েক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছেÑ এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার একটি দল অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনবিহীন পিস্তলসদৃশ আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় পূর্বের তিনটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরও দুটি মামলা রয়েছে।

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত