হাম ও হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৬, ১২:৫২ পিএম

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে হাম ও হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৬ জনে। যার মধ্যে শেবাচিম হসাপাতালে মৃত্যু হয়েছে ২৬ জনের।

বুধবার (২০ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মৃতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা মনিরুজ্জামনের সাড়ে চার মাস বয়সী ছেলে আলী আজগর ও পটুয়াখালী সদরের হাজীখালীর বাসিন্দা রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ। 

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৫৫ জন, হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২০৪ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত