চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরিয়া সূচক থেকে বাদ পড়েছে ১২টি কোম্পানি। তালিকাভুক্ত এসব কোম্পানির পারফরম্যান্স পর্যালোচনা করে সূচকটি সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানি যুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সমন্বয় পরবর্তী সময়ে আগামী ৩ জুন থেকে শরিয়াহ সূচকটি কার্যকর হবে।
তথ্যমতে, তালিকাভুক্ত ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সমন্বয়ের পর সিএসইর শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টি। শরিয়াহ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানি তিন প্রতিষ্ঠান হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
অন্যদিকে বাদ পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, মালেক স্পিনিং পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, নাভানা সিএনজি লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
