করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার

আপডেট : ২১ মে ২০২৬, ০২:৩৬ এএম

সাধারণ ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। নতুন করমুক্ত সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এর হার ৩ লাখ ৫০ হাজার টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী দুই অর্থবছরে ৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। এরপরের ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, পরের ৫ লাখ টাকায় ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকায় ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত