কুড়িগ্রামে পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৬, ১১:২২ এএম

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরজামালের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এসময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত