হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ফার্নিসারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।
জানা যায়, নোয়াপাড়া বাজারের এমবি ফার্নিসার নামের একটি ফার্নিসারের দোকানে ভোররাতে আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ও মাধবপুর থেকে একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এমবি ফার্নিসারের মালিক আল আমিন জানান, আমার সর্বনাশ হয়ে গেলো। আমি কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবো জানি না।
মাধবপুর ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মনতোষ মল্লিক জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
তেজগাঁওয়ে ইভি কার প্রদর্শনীতে প্রধানমন্ত্রী