কবিতা

আলোহীন অন্তর্লোক

আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

ঘাসের গায়ে আজ আকাশের ধুলোমলিন ঘ্রাণ,
শালবন ছায়া মাড়িয়ে দাঁড়িয়ে প্রাণহীন কেউ
দূরের বালুকাবেলায় আছড়ে পড়ে শব্দের ঢেউ,
যেখানে বালুকণারা ঘুমোয় মৃত মানুষের মতো।
নক্ষত্রেরা আজ নিজ সত্তার আগুন ভুলে গেছে,
স্মৃতির বুদবুদ ফেটে জন্ম নিচ্ছে অন্ধ সব শব্দ।
শহরের গায়ে বৃষ্টির ঘন তুলি রঙবেরঙা,
জলের সেই তানে কেঁপে ওঠে জীর্ণ সব স্তম্ভ,
জোনাকির বুকে জমিয়ে রাখে গাঢ় নীল বিষাদ।
অভ্যস্ত সব পাখিরা জানে নীড়ে ফেরা মানে—
হৃদয়ের পোড়া অক্ষরে লেখা প্রাচীন কবিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত