সাদা মেঘগুলো নীলচিনি-চা খেতে উত্তরে যায়
ফিরে আসে নীলাভ মিছিল হয়ে
কণ্ঠে বিজুলি-স্লোগান, বাওদোল বৃষ্টির সুরসংগীত।
টেসে যায় বালির প্রতাপ
মাটি ও মনের মাঠে নিরিবিলি বেড়ে ওঠা ঘাসের আলাপ
ডালে ডালে পাতার জমাট আড্ডা; নিবিড় মউজ!
ফিরে আসে নীলাভ মিছিল হয়ে
কণ্ঠে বিজুলি-স্লোগান, বাওদোল বৃষ্টির সুরসংগীত।
টেসে যায় বালির প্রতাপ
মাটি ও মনের মাঠে নিরিবিলি বেড়ে ওঠা ঘাসের আলাপ
ডালে ডালে পাতার জমাট আড্ডা; নিবিড় মউজ!
যেখানে শুষ্কতাঘুণ নিভৃতে ধসিয়ে দেয় সৃজনের ঠাঁই
লু হাওয়ায় রোঁয়াওঠা মেদুর মোহনা
সেখানে মেঘের স্বভাব-শুশ্রূষা শান্ত করে বিবর্ণের শ্বাস!
লু হাওয়ায় রোঁয়াওঠা মেদুর মোহনা
সেখানে মেঘের স্বভাব-শুশ্রূষা শান্ত করে বিবর্ণের শ্বাস!
এসব জলসুমতি ও সুস্থ আলোড়ন নিয়ে
যে আসে, সে বর্ষাঋতু—
রজতঘুঙুর-ধারা উস্কে দেয় খালবিল, দেহাতি নদীর ঠাট
আমি দেখি, সুচেতা বর্ষায় মাত্রা পায় নাগরিক পরিমিতি
ঠোঁট খোলে অন্তরের পাখি!
যে আসে, সে বর্ষাঋতু—
রজতঘুঙুর-ধারা উস্কে দেয় খালবিল, দেহাতি নদীর ঠাট
আমি দেখি, সুচেতা বর্ষায় মাত্রা পায় নাগরিক পরিমিতি
ঠোঁট খোলে অন্তরের পাখি!
বর্ষার সবুজ গন্ধে মাতোয়ারা কবিতার পাড়া
সে তার সুন্দরে চিরকাল যত্নে পোষে মুক্তকের ভ্রূণ।
সে তার সুন্দরে চিরকাল যত্নে পোষে মুক্তকের ভ্রূণ।