চাঁদা না পেয়ে ভাঙচুর ও তিনজনকে কুপিয়ে জখম, নারী গ্রেপ্তার

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:২২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইরে চাঁদা না পেয়ে ভাঙচুর ও  তিনজনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারি সাব্বির ও তার সহযোগীরা। এ ঘটনায় 
নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) রাত ১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী।

আহতরা হলেন- মিজান, কুদরত ও জনি। 

স্থানীয়রা জানান, এক ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পেয়ে ভাঙচুর ও কুপিয়ে জখম করে সাব্বির বাহিনী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার অন্তরা খাতুন এলাকার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী চশমা সাব্বিরের স্ত্রী। এঘটনায় আরো ২ জনেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ চিহ্নিত মাদক কারবারি সাব্বিরসহ তার বাহিনী সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের বাসায় অভিযান চালালে ইয়াবা ও হেরোইনসহ সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত