পাকিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:৩০ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশ, শান্তি কমিটি এবং সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত হয়। শনিবার (২৩ মে) সংঘর্ষ চলাকালে বান্নু জেলার আখুন্দখেল এলাকায় আরো বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

গোলাগুলিতে দুইজন পুলিশ সদস্য ও দুইজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন সাত পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক।

ওই এলাকায় বিপুল সংখ্যক সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বান্নু পুলিশকে সহায়তা করার জন্য লাক্কি মারওয়াত পুলিশ শান্তি কমিটিও সেখানে পৌঁছায়।

পুলিশ সূত্র জানায়, তীব্র গোলাগুলির মধ্যেও পুলিশ সদস্যরা নিরাপদে থানায় পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী এসে যোগ দেয়।

পুলিশ কর্মকর্তাদের মতে, এই অভিযানে দুই প্রধান সন্ত্রাসী কমান্ডার, জমারি নূর ও আবদুল্লাহও নিহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বারাকজাই এলাকায় এখনো বিপুল সংখ্যক সন্ত্রাসী উপস্থিত থাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষ থেমে থেমে গুলি বিনিময় করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত