এমওপি সার আমদানির ক্ষেত্রে বিএডিসি এবং রাশিয়ার মধ্যে চুক্তি নবায়ন

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৫৫ পিএম

দেশের কৃষকদের নিকট যথাসময়ে মানসম্পন্ন নন-ইউরিয়া সার সরবরাহপূর্বক নিরাপদ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদানি করে থাকে। এরই ধারাবাহিকতায় রাশিয়ার Prodintorg এবং বিএডিসি’র মধ্যে সম্পাদিত Letter of Agreement অনুযায়ী প্রতিবছর পৃথক চুক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাশিয়া হতে এমওপি সার আমদানি করা হচ্ছে। 

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাশিয়া হতে ৫.৯৫ লাখ মে. টন মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার আমদানির জন্য ২৪ মে ২০২৬ তারিখে Prodintorg এবং বিএডিসি’র মধ্যে বিদ্যমান চুক্তি নবায়ন করা হয়। রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএডিসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএডিসি’র চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ-সহ কৃষি মন্ত্রণালয় এবং বিএডিসি’র অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত