ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ময়মনসিংহ সার্কেলে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন।

ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৬ সালের আর্থিক সূচকসমূহের প্রবৃদ্ধি, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স সংগ্রহ ও প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনে গ্রাহকদের মাঝে বাংলা কিউআর এর ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত