চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মাওলানা আব্দুল্লাহ (৩৫) নামে শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান বলে জানা গেছে। ওই ব্যক্তি সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সরলের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়,সোমবার সন্ধ্যায় হঠাৎ দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি শুরু হলে বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত কবলে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে, জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
জানা গেছে সরল ইসলামীয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহের সংসারে স্ত্রীসহ তিন কন্যা সন্তান রয়েছে ।
এদিকে বজ্রপাতে ওই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
