‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’

অঞ্জলি লহ মোর

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:২৪ এএম

রাজধানীর ধানমন্ডির ছায়ানটের বক্তৃতা কক্ষে গতকাল বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অঞ্জলি লহ মোর’ শিরোনামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ‘মুক্ত আসর’ ও ‘আমিই নজরুল’।

মুক্ত আসরের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ‘নজরুলের সাম্যবাদ’,  ‘নজরুলের দুরন্ত শৈশব’,  ‘নজরুলের নারী’, ‘নজরুলের লাঙ্গল পত্রিকা’ ও ‘নজরুল জীবন ও সাহিত্য’ নিয়ে কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম জাহান, কথাসাহিতিক মোহিত কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার, প্রাবান্ধিক খান মাহবুব, কবি শরীফুল ইসলাম শরীফ।

আলোচনা শেষে নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী, উম্মে রুমা ট্রফি, ইশরাত জাহান, সুমন চন্দ্র দাস,  শায়লা রহমান,  সামিয়া সাদাফ,  ঝর্ণা দেবনাথ,  নুরুন্নাহার মুনা ও ফাতেমা মুক্তা।

কবিতা আবৃত্তি করেন আইরিন সুলতানা, নাজমুন্নাহার মিতা ও সাহিনা মিতা এবং নাচ পরিবেশন করেন রুবাইদা সরকার জারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত