ইউক্রেনের রাজধানীতে বড় হামলার সতর্কতা রাশিয়ার

আপডেট : ২৬ মে ২০২৬, ১২:৩১ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে হামলা চালিয়ে কিয়েভের প্রশাসনিক কেন্দ্র, সামরিক কমান্ড পোস্ট এবং ড্রোন উৎপাদন স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে।

রাশিয়া বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দ্রুত কিয়েভ ছাড়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনিক ও সামরিক স্থাপনা থেকে দূরে থাকার সতর্কবার্তাও দিয়েছে।

এর জবাবে ইউক্রেন রাশিয়ার এই হুমকিকে 'নির্লজ্জ ব্ল্যাকমেইল' বলে আখ্যা দিয়েছে এবং মস্কোর ওপর আরও চাপ বাড়াতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। 

শনিবার রাতে কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বড় হামলায় অন্তত চারজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

রাশিয়ার দাবি, ইউক্রেনের দখলকৃত পূর্বাঞ্চলে একটি ছাত্রাবাসে হামলার জবাব হিসেবেই তারা এই আক্রমণ চালিয়েছে। তবে ইউক্রেন বলছে, তারা কেবল রুশ সামরিক ড্রোন ইউনিটকে লক্ষ্যবস্তু করেছে, বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সর্বশেষ হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি শত শত ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত