কীর্তনখোলার তীরে নবীনদের যাত্রা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ এএম

নতুন স্বপ্ন, নতুন আশা আর অফুরন্ত সম্ভাবনাকে বুকে ধারণ করে আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বরিশাল বিবিদ্যালয় (ববি) ক্যাম্পাস। একঝাঁক হাস্যোজ্জ্বল নবীন শিক্ষার্থীর পদচারণায় লাল ইটের এই ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণ। দীর্ঘদিনের পরিশ্রম, সংগ্রাম এবং নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষার্থীরা পৌঁছেছে তাদের কাক্সিক্ষত গন্তব্যে। উচ্চশিক্ষার নতুন অধ্যায় শুরু করতে তারা যোগ দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিবিদ্যালয়ে। প্রতি বছরের মতো এবারও নবীনদের আগমনে ৫১ একরজুড়ে বিস্তৃত ক্যাম্পাসটি সেজেছে নতুনরূপে। বিবিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদী ববির সৌন্দর্যকে দিয়েছে অনন্য মাত্রা। বিকেলের গোধূলি আলোয় নদীর হাওয়া আর সবুজ প্রকৃতির মাঝে ক্যাম্পাসের সৌন্দর্য যেন আরও মোহনীয় হয়ে ওঠে। নতুন শিক্ষার্থীদের জন্য এই পরিবেশ একদিকে যেমন অনুপ্রেরণার, অন্যদিকে তেমনি নতুন স্বপ্ন দেখারও প্রেরণা।

চলতি শিক্ষাবর্ষে গুচ্ছপদ্ধতিতে মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছে ৩০ জন শিক্ষার্থী। তাদের বরণ করে নিতে বিভাগজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক এবং বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের আন্তরিক উদ্যোগে বিভাগটি সাজানো হয় নতুনরূপে। নবীনবরণ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পরিচিতি পর্ব, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। সিনিয়রদের কাছ থেকে বিভাগ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে নানা তথ্য জেনে নবীনরাও নিজেদের নতুন পরিবারের অংশ হিসেবে অনুভব করতে শুরু করে। নবীনদের এই আগমন শুধু একটি শিক্ষাবর্ষের সূচনাই নয়, বরং নতুন সম্ভাবনারও দ্বার উন্মোচন। তাদের স্বপ্ন, মেধা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হবে বিশ্ববিদ্যালয়ের আগামী দিন। নতুনদের পদচারণায় মুখরিত ববি ক্যাম্পাস তাই আজ যেন এক নবযাত্রার প্রতীক।

শিক্ষার্থী : প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টার, গ ৫৫৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত