বলিউডে আবারও দুঃসংবাদ। চলে গেলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত প্রখ্যাত অভিনেতা রমাকান্ত দয়ামা। আজ মঙ্গলবার (২৬ মে) তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তিনি গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন।
ভারতীয় থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ও প্রবীণ অভিনেতা রমাকান্ত দয়ামার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু শুভাঙ্গি লাটকর। সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ভিডিও পোস্ট করে প্রিয় বন্ধুর মৃত্যুর খবর জানিয়েছেন তিনি।
শুভাঙ্গি লাটকর মৃত্যুর খবর জানিয়ে রমাকান্তকে একজন প্রাণবন্ত, উষ্ণ হৃদয়ের এবং অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে বর্ণনা করেছেন। আর তার ভিডিওতে দেখা গেছে, একটি আড্ডায় গান গেয়ে, নেচে, হেসে আনন্দ করছেন তারা। তবে রমাকান্তের আকস্মিক মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো কোনো কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, রমাকান্ত শাহরুখ খান অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’ এবং ‘ধানাক’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি অসংখ্য নাটক প্রযোজনা করেছেন। এছাড়া তার অন্য পরিচয় হচ্ছে, তিনি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার যশস্বিনী দয়ামার বাবা।
চূড়ান্ত হলো ঈদের সিনেমা!
বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৪
ঈদে বিদ্যুৎ সরবরাহ থাকবে নিরবচ্ছিন্ন: বিদ্যুৎ বিভাগ