মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:০১ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সজিব (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মে) সকালে নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছল হকের ছেলে।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে নদীতে যান সজিব। এ সময় হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা অন্য জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শাওন জানান, হাসপাতালে আনার আগেই ওই জেলের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত