দেখে নিন, ছোটপর্দার আজকের ঈদ আয়োজন

আপডেট : ২৮ মে ২০২৬, ০৫:০৮ পিএম

বিটিভিসহ দেশের প্রায় সবগুলো স্যাটেলাইট টিভি স্টেশন আয়োজন করেছে সপ্তাহজুড়ে অনু্ষ্ঠান প্রচারের। এর মধ্যে প্রচার হচ্ছে বেশ কিছু একক নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটক। আজ বৃহস্পতিবার ঈদের দিন প্রতিটি টিভি চ্যানেলেই প্রচারিত হবে কমপক্ষে চার-পাঁচটি নাটক ও টেলিফিল্ম। আজ একাধিক নাটকে দেখা যাবে করেছেন মোশাররফ করিম ও তৌসিফ মাহবুব। আরশ খানকেও একাধিক নাটকে পাওয়া যাবে। চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক 'লাভ স্টেশন' ও 'এমন যদি হতো' ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে মাছরাঙা ও নাগরিক টিভিতে। এ ছাড়া একাধিক চ্যানেলে সাত দিনব্যাপী প্রচার হবে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। 

আবুল হায়াতের 'ভালোবেসেছিলাম'

দুপুর আড়াইটায় দেখা যাবে টেলিছবি 'ওয়ারিশ'। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইয়াশ রোহান ও প্রিয়ন্তী উর্বী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শুরু হবে ধারাবাহিক 'কিশোরগঞ্জের কিশোরদল', যা ঈদের দিন থেকে টানা সাত দিন প্রচার হবে। আফজাল হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, আহসান হাবিব নাসিম ও তাহমিনা সুলতানা মৌ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক 'ভালোবেসেছিলাম'। রাবেয়া খাতুনের রচনায় ও আবুল হায়াতের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক, ডলি জহুর ও আবুল হায়াত। রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে নাটক 'তার চোখের মায়ায়'। রুবেল হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আইশা খান। 

মোশাররফ করিমের 'জামাই বেশি বোঝে'

দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিছবি 'সিন্ডিকেট বাদল'। দয়াল সাহার রচনায় ও রাকেশ বসুর পরিচালনায় এতে অভিনয় করেছেন আরশ খান ও মাফতোহা জান্নাত জিম। ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে নাটক 'মা বাবা ভাই বোন'। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরি আলম, শবনম ফারিয়া ও তাসনুভা তিশা। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক 'জামাই বেশি বোঝে'। আল আমিন স্বপনের রচনায় ও তাইফুর জাহান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় রাত ৯টা ১০ মিনিটে দেখা যাবে নাটক 'সিচুয়েশনশিপ'। এতে অভিনয় করেছেন নিলয় ও আইশা খান। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক 'প্রেমের তরী'। ইমেল হকের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও আইশা খান। 

 'সাত ভাই টুম্পা'

আরটিভিতে ঈদ আয়োজনে প্রথম দিনের নাটক সন্ধ্যা ৭টায় শুরু হবে। দেখা যাবে ধারাবাহিক নাটক 'সাত ভাই টুম্পা', যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। সহিদ উন নবীর পরিচালনায় এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে নাটক 'জ্বীন ও পরীর সংসার'। আরমান রহমান প্রত্যয়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। রাকেশ বসুর পরিচালনায় রাত সাড়ে ৮টায় দেখা যাবে নাটক 'জামাই কার'। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও হিমি। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'আমানত'। রাইয়ান মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও অর্চিতা স্পর্শিয়া। রাত ১১টায় শুরু হবে ধারাবাহিক 'বউ সোহাগী পরিবার', যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাহেদ আলী, সাব্বির অর্নব, শিবলী নোমান ও গোলাম ফরিদা ছন্দা। রাত সাড়ে ১১টায় দেখা যাবে নাটক 'গন্তের খোঁজে'। মিশুক মিঠুর পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা। 

কারিনা কায়সারের '৩৬-২৪-৩৬'

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'তুমি দূরত্ব চেয়ো না'। মোহন আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। বিকেল ৪টা ২০ মিনিটে দেখা যাবে টেলিছবি '৩৬-২৪-৩৬'। রেজাউর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, প্রার্থনা ফারদিন দীঘি, আবু হুরায়রা তানভীর ও কারিনা কায়সার। সোহেল রানা ইমনের পরিচালনায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক 'গাছ পাগলা'। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৪০ মিনিটে শুরু হবে ধারাবাহিক 'কাজের মেয়ে অরিন', যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। মিতুল খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন হিমি, চিত্রলেখা ও জুনায়েদ বোগদাদি। রাত ৯টা ২৫ মিনিটে দেখা যাবে নাটক 'তিন চাকার সংসার'। মাইদুল রাকিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় ও হিমি। ধারাবাহিক নাটক 'ভিডিও লিংক' দেখা যাবে রাত ১০টা ৪০ মিনিটে। ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে নাটকটি। মাসুদ সেজানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, বাচ্চু, পাভেল ও নাবিলা। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক 'খাদক তোরাব আলী'। জসিম মনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। 

মমর 'দিল মোহাব্বত'

আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটক 'কাছের কেউ'। সেরনিয়াবাত শাওনের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদমিনা। রাত ৯টা ২০ মিনিটে শুরু হবে ধারাবাহিক 'ভাত হাসান', যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, ঝুনা চৌধুরী ও জয়রাজ। ধারাবাহিক নাটক 'সাক্ষী মফিজ' দেখা যাবে রাত ১০টায়। ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে নাটকটি। আদিত্য জনির পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, ময়মুনা মম ও সুজাত শিমুল। রাত সাড়ে ১০টায় শুরু হবে ধারাবাহিক 'দিল মোহাব্বত', যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আরফান আহমেদ ও শেখ স্বপ্না।রাত ১১টা ৪০ মিনিটে দেখা যাবে নাটক 'সাহেব বিবি গোলাম'। অনন্য ইমনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম, শিবলী নোমান ও প্রিয়মনি। 

নিলয়-হিমির 'বউ না বিপদ'

বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক 'সুগার ফ্রি লাভ'। পনির খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হবে ধারাবাহিক 'লাভ স্টেশন', যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। বৃন্দাবন দাশের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, আবদুল্লাহ রানা ও রেজমিন সেতু। রাত ৮টায় প্রচার হবে নাটক 'বউ না বিপদ'। অনামিকা মণ্ডলের রচনায় ও সোহেল হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় ও হিমি। ধারাবাহিক নাটক 'আদরের দুলাভাই' দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। তাইফুর জাহান আশিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ১০টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'দরদিয়া'। জাহিদুল ইসলাম সুজনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। টেলিছবি 'কাকার টিকটকার বউ' প্রচার হবে রাত সাড়ে ১১টায়। আল আমিন স্বপনের রচনায় ও মোহন আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তাসনুভা তিশা। 

অপূর্ব সাফার  'মেঘলা মেঘলা দিন'

সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক 'মেঘলা মেঘলা দিন'। বাবু সিদ্দিকীর পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাফা কবির। রাত ৮টায় দেখা যাবে নাটক 'লাভ লক'। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানিয়া বৃষ্টি। ধারাবাহিক নাটক 'জিডি জামাল' প্রচার হবে রাত ৯টা ৪০ মিনিটে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচার হবে। আকাশ রঞ্জনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা ও শামীমা নাজনীন। রাত ১০টায় দেখা যাবে নাটক 'সারাবেলা'। সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরশ খান ও ফারিহা রহমান পারু।একক নাটক 'ভালোবাসার মূল্য কত' দেখা যাবে রাত ১১টা ১০ মিনিটে। সাইদ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত