যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। দেশটির বিদ্যুৎ সংকট মোকাবেলায় ১৫০ মিলিয়ন ডলারের জ্বালানি সহায়তা দিচ্ছে সৌদি সরকার। দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে এই সহায়তা 'আর্জেন্ট বেসিসে' অনুমোদন দেয় সৌদি প্রশাসন।
বুধবার (২৭ মে) সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেনের মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পুরো কার্যক্রম তদারকি করছেন বলে জানা গেছে।
