পবিত্র ঈদুল আজহার দিন জুলাই শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিশের অধিক শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে উপহার পৌঁছে দেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শহিদ পরিবারের ঈদ; আমাদের ঈদ’।
যেই তরতাজা প্রাণগুলোর সর্বোচ্চ কুরবানির বিনিময়ে আজ আমরা স্বৈরাচারমুক্ত দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পারছি তাদের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার ক্ষুদ্র প্রচেষ্টা। ইতিমধ্যে বিশের অধিক শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ করে উপহার পৌঁছানোর সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ।
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। দশ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন শহিদ পরিবারের জন্য, প্রত্যেক পরিবারের জন্য দিয়েছেন একটি করে খাসি।
আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানিকে কবুল করে নিক। কবুল করে নিক শহিদদের আশা আকাঙ্খার আলোকে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মানের দৃঢ় প্রত্যয়কে। আমীন।
