বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আজ

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:১১ এএম

বিদ্যুতের বর্ধিত দাম ঘোষণায় আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন সূত্র জানিয়েছে, ১৫ থেকে ২০ শতাংশ দাম বাড়তে পারে। গতকাল কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৩টায় বিদ্যুতের দাম ঘোষণার জন্য কমিশন একটি সংবাদ সম্মেলন করবে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। রান্নার গ্যাস এলপিজির দামও বেড়েছে দুই দফা। এরপর বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম বাড়াতে যাচ্ছে কমিশন। গত ২০ ও ২১ তারিখে রাজধানীতে বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানি হয়।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি ও মার্চে দুই ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তখন পাইকারি ও খুচরা উভয় পর্যায়ের বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছিল। এবারও লাইফলাইন গ্রাহক, অর্থাৎ শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর ক্ষেত্রে দাম না বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত গ্রাহকদের ব্যবহৃত বিদ্যুতের দাম সবচেয়ে বেশি বাড়ানোর দিকে নজর দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ জন্য একটি সø্যাব তুলে দেওয়ার প্রস্তাব করেছে পিডিবি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত