তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজ আসছেন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৫৩ এএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় ঢাকা আসছেন। আগামীকাল শুক্রবার দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠকে তিনি অংশ নেবেন। এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ করতে হাকান ফিদান এ সফরে আসছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় রপ্তানি বাড়ানো, প্রতিরক্ষা ও শিক্ষা খাতে সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয় স্থান পেতে পারে।  

আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটাই হবে কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত