নতুন লুকে রহস্যময় মন্তব্য অপুর

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

এবার নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ শাড়িটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এর সঙ্গে গলায়, কানে ও হাতে মানানসই গয়না পরায় তার সাজে ফুটে উঠেছে এক রাজকীয় আবহ, যা অনেকের কাছেই বিয়ের সাজের কথা মনে করিয়ে দিয়েছে। 

ছবির সঙ্গে একটি দার্শনিক বার্তাও জুড়ে দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ 

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। অনেকেই তার সৌন্দর্য ও আভিজাত্যপূর্ণ সাজের প্রশংসা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত