চলতি মাসেই সোলজান সিনেমার শুটিংয়ে ফিরছেন বলে স্পষ্ট করলেন চিত্রনায়ক শাকিব খান। এই তারকা বলেন, ‘আবার নতুন করে ‘সোলজার’ শুরু করছি। সিনেমার বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। আশা করি এ বছরই দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’
সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদও শুটিং শুরুর সময় নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ‘শাকিব ভাই যেভাবে বলেছেন, তিনি ‘সোলজার’-এর লুকে ফিরছেন। আমরা আশা করছি এ মাসেই বাকি শুটিং শুরু হবে। খুব অল্প অংশই বাকি আছে, যা দেশের বাইরে সম্পন্ন করা হবে।’
এর আগে নির্মাতা জানিয়েছিলেন, কোরবানি ঈদের পর সিনেমার বাকি অংশের কাজ শুরু হবে। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে টিম ‘সোলজার’। নির্মাতা আরও জানান, সিনেমাটি কোনো নির্দিষ্ট ঈদকে ঘিরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে সময়মতো মুক্তি নির্ধারণ করা হবে।
গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘সোলজার’-এর শুটিং। সান মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।
মুক্তির সভাপতি আরমান
মৎস্যঘেরে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল মৎস্যচাষীর
রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে চেয়ার-টেবিল ভাঙচুর