‘বে অব বেঙ্গল কনভারসেশন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:৩১ এএম

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি)-এর পঞ্চম আসর আগামী ৩-৫ অক্টোবর ২০২৬ ঢাকার প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। এবার উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের প্রতিপাদ্য বিষয় দুটি। প্রথমটি হলো ‘ভাঙন, নতুন দিগন্ত, আগামী দিনের বিশ্ব’। দ্বিতীয়টি পুনর্লিখিত ‘এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু সংকট এবং রাষ্ট্র ও সমাজে আস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জকে সামনে রেখেই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রায় ১০০০ প্রতিনিধি এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন। ফলে এটি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কৌশলগত ও নীতিনির্ধারণী সংলাপের আসরে পরিণত হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে থাকবে উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্ব পর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষ সাক্ষাৎকারভিত্তিক সেশন, ফায়ারসাইড কনভারসেশন এবং একটি বিশেষ ইয়াং লিডার্স ফোরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত