বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে থেমে গেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, লেখক, পরিচালক ও মিমিক্রি শিল্পী সেলিম কুমার। শনিবার (৬ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে ভর্তি হন সেলিম কুমার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয় এবং ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুস, কিডনি ও হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। এর আগে তার লিভার প্রতিস্থাপনও করা হয়েছি সেলিম কুমারের।
চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়, ডায়ালাইসিস, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ক্যারিয়ারের শুরুতে কৌতুক অভিনেতা হিসেবে দর্শকদের মন জয় করেন সেলিম কুমার। অসাধারণ অভিনয় দক্ষতা ও কমিক টাইমিংয়ের কারণে দ্রুত জনপ্রিয়তা পান। পরে নিজেকে মালয়ালম চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
‘আচানুরাঙ্গাথা ভিদু’ সিনেমার জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন তিনি। ২০১০ সালে ‘আদামিনতে মাকান আবু’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিন দশকের বেশি সময়ের অভিনয় জীবনে ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পুলিভাল কল্যাণম’, ‘মায়াবি’ এবং ‘কল্যাণরামন’।
সমালোচনায় মুখ খুললেন ফারুকী
সাংবাদিক লিপু হত্যা চেষ্টা: প্রধান আসামি কারাগারে
প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষায় রূপান্তরের তাগিদ প্রধানমন্ত্রীর
ভুয়া ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই