নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ০৭ জুন ২০২৬, ০২:২৬ পিএম

একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে রবিবার (৭ জুন) দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, রবিবার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনা হয়েছে।

২০২৬ সালের জুন মাসে মোট ক্রয় করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৪১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা জানায়, মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীলতা এবং রেমিটেন্স ও রপ্তানি প্রবাহ পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এই ডলার ক্রয় করেছে।

 সূত্র: বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত