ঝগড়ারচরে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি প্রসঙ্গে স্পিকার

‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে’

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল তার নির্বাচনী এলাকার ‘ঝগড়ারচর’ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

সংসদ সদস্যর এই দাবির প্রেক্ষিতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) একটি রসাত্মক মন্তব্য করেন। তিনি হাসতে হাসতে বলেন ‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে।’ স্পিকারের এই তাৎক্ষণিক ও কৌতুকপূর্ণ মন্তব্যের পর পুরো সংসদ অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয় এবং উপস্থিত সংসদ সদস্যরা বেশ উপভোগ করেন।

উল্লেখ্য শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়নের অন্তর্গত একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাট ও জনবহুল এলাকা হলো ঝগড়ারচর। চারপাশের উপজেলা শহর ও জেলা সদরের সাথে পাকা যোগাযোগ ব্যবস্থা থাকায় এটি স্থানীয় অর্থনীতি ও ব্যবসাবাণিজ্যের একটি বড় কেন্দ্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত