ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি মৌসুমে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ২৯ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১২ জন রোগী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৭ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১১২ জন শিশু।
সূত্র আরও জানায়, গত ১৭ মার্চ থেকে ৮জুন পর্যন্ত মোট ১ হাজার ৯৬০ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮০০ জন। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, হামে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে ভর্তি শিশু ও তাদের স্বজনদের দুর্ভোগও বেড়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা গণমাধ্যমকে জানান, রোগীর চাপ বেশি থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। তবে হাম সংক্রমণ প্রতিরোধে পরিবারের সব সদস্যকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, রৌমারীতে বিজিবির কঠোর অবস্থান